ভারতে এখনো কমেনি তাপদাহ, বরং বেড়েই চলছে। এরই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। গত কয়েক দিনে তাপপ্রবাহের তীব্রতায় মৃতের সংখ্যা ১৭০০ ছাড়িয়েছে। তাপদাহের এ তীব্রতা আরো দু'দিন চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

গত ২৪ ঘণ্টায় তেলেঙ্গানায় মারা গেছেন শতাধিক লোক। এ রাজ্যে এ অবস্থা নজিরবিহীন। দেশটির শুধু অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানায় গত এক সপ্তাহে ১৭০০ লোক মারা গেছেন।

হায়দরাবাদ আবহাওয়া দপ্তরের ডিরেক্টর ওয়াই কে রেড্ডি জানিয়েছেন, আগামী দু’দিন তাপপ্রবাহ চলবে। তবে আশার আলোও দেখিয়েছে হাওয়া অফিস। দক্ষিণ ভারতে ৩১ মে বর্ষা ঢুকবে বলে আশা আবহবিজ্ঞানীদের।

অন্ধ্র-তেলঙ্গানাই নয়, দেশের আনাচে-কানাচে বহু জায়গাতেই তাপপ্রবাহের শিকার হয়েছেন বহু মানুষ। এ মাসে আহমেদাবাদেও প্রাণ হারান ৭ জন। ওড়িশা ও রাজস্থানে তাপপ্রবাহে মৃত্যু হয়েছে ৪১ ও ৪৭ জনের। দিল্লিতে ২ জন। সূত্র: এনডিটিভি

এআর