মালয়েশিয়ার সুলতানাহ আমিনাহ হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে) স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৯ টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ৬জন রোগী নিহত হয়।
নিহতের মধেচ্য ৪জন মহিলা ২ জন পুরুষ। ঘটনার সময় ২৯৪ রোগী এবং ১৯৩ হাসপাতালের কর্মী ছিল।
তবে কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তার নিদির্ষ্ট কারণ জানা যায়নি। এই অগ্নিকাণ্ডের পরপরই ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ১৬৬ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে চেষ্টা চালায়।

স্থানীয় সূত্রে জানা যায়, অকগ্নিকাণ্ডের সময় আইসিইউতে রোগীর সংখ্যা ছিল ১৩ জন। হাসপাতালে চিকিৎসারত রোগীদের তাৎক্ষণিক ভাবে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
স্বাস্থ্য মহাপরিচালক দাতুক ড নূর হিশাম আবদুল্লাহ বলেন, প্রভাবিত রোগীদের জোহর বাহরু, বিশেষত সুলতানাহ আমিনাহ হাসপাতালের কাছাকাছি অন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

জোহর-বাহরু ফায়ার সার্ভিসের সালাতান পুলিশ প্রধান এসিপি সুলাইমান সাল্লেহ বলেন, সকাল ১১,১৫ মিনিট আগুন নিয়ন্ত্রন করতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।
মালয়েশিয়ার জোহরবারু সরকারি হাসপাতালে আগুনে নিহত রোগীদের পরিবারকে জোহর স্বাস্থ্য ও পরিবেশ কমিটির চেয়ারম্যান দাতুক আইয়ুব রহমত সমবেদনা প্রকাশ করেন এবং তাদের সাহায্যের প্রতিশ্রুতি দেন।

তিনি আরও বলেন ঘটনার সর্বশেষ তথ্য এবং অবস্থা সময়ে সময়ে বিজ্ঞাপিত মাধ্যমে জানানো হবে, ঘটনা সম্পর্কে ভুল তথ্য না ছড়াতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন দাতুক আইয়ুব রহমত ।
এমবিএইচ





