ভিয়েনায় চলমান ইরানের পরমাণু আলোচনা আরো কয়েকদিনের জন্য বাড়ানো হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনি একথা জানিয়েছেন।

ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু আলোচনায় মূলত মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছেন মোগেরিনি।

আজ (মঙ্গলবার) দুপুরে আলোচনার এক ফাঁকে তিনি সাংবাদিকদের বলেন, “আরো অন্তত দু’দিনের জন্য আমরা আলোচনা চালিয়ে যাবো।”  তিনি আরো জানান, একটি চুক্তি স্বাক্ষরের জন্য দু’পক্ষ কঠোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো ভিয়েনা আলোচনার সময় বাড়ানো হলো। এর আগে ৩০ জুনের মধ্যে এ আলোচনা শেষ করে একটি সার্বিক ও চূড়ান্ত পরমাণু স্বাক্ষর করার কথা ছিল। কিন্তু প্রথম পর্যায়ে সে সময়সীমা ৭ জুলাই পর্যন্ত বাড়ানো হয়। রেডিও তেহরান

ইআর