পূর্ব ইউক্রেনের রাশিয়াপন্থী বিদ্রোহীরা শুক্রবার ৪ জন ইউরোপীয় পর্যবেক্ষককে মুক্তি দিয়েছে। গত মাসে তাদের আটক করা হয়েছিল।

মুক্তিপ্রাপ্তরা 'ইউরোপে নিরাপত্তা এবং সহযোগীতার জন্য সংগঠন (ওএসসিই)'-এর পর্যবেক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

ডোনেটস্ক শহরে তাদেরকে মুক্তি দেওয়া হয়। মে মাসে আটক ওএসসিই-এর অপর একটি দলকে এই সপ্তাহের শুরুতে মুক্তি দেওয়া হয়।

সরকার এবং বিদ্রোহীদের মাঝে সম্পাদিত একটি যুদ্ধবিরতি চুক্তি শুক্রবার বর্ধিত করা হয়েছে। কিন্তু চুক্তিটি টিকবে কিনা, এমন সন্দেহ সৃষ্টি হয়েছে সংঘাতের কারণে।

মুক্তিপ্রাপ্ত দুইটি দলে ৮ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং একজন ইউক্রেনিয়ান দোভাষী ছিলেন। তাদেরকে মে মাসের শেষে পূর্ব ইউক্রেনে আটক করা হয়েছিল।

গত ২৯ মে লুহান্স শহরে যে দলটি আটক হয়েছিল, সম্প্রতি দিনগুলোতে তাদের মুক্তির জন্য জোর আলোচনা হয়েছিল। সূত্র: বিবিসি।

২৯ জুন (টাইমনিউজবিডি.কম) // টিআই