শ্রুক্রবার বিশ্বে তেলের মূল্য বেড়েছে। মার্কিন অথনৈতিক সূচকের উর্ধ্বগতি, তেল সরবরাহ বিঘ্ন হওয়ার আশংকাসহ ইউক্রেন সংকট তেলের মূল্য বাড়ার অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। মে মাসে সরবরাহের জন্য নিউইয়র্কের প্রধান কনট্রাক্ট, ওয়েস্ট টেক্সাস ইন্টারমেডিয়েট(ডব্লিউ) তেলের মূল্য ৩৯ সেন্ট বেড়ে প্রতি ব্যারেলের মূল্য ১০১.৬৭ ডলারে দাঁড়িয়েছে। একইসঙ্গে লন্ডনে মে মাসের সরবরাহের জন্য তেলের মূল্য ২৪ সেন্ট বেড়ে প্রতি ব্যারেলের মূল্য ১০৮.০৭ ডলারে দাঁড়িয়েছে।
এদিকে মার্কিন সরকার বৃহস্পতিবার বলেছে, গত বছর চতুর্থ কোয়ার্টারে দেশটির বার্ষিক অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ছিল ২.৬ শতাংশ যা পূর্ব ধারণার চেয়ে ২.৪ শতাংশ বেশি। এছাড়া সিঙ্গাপুরের ইউনাইটেড ওভারসিজ ব্যাংক তথ্য উপাত্তের ভিত্তিতে এক মন্তব্যে মার্কিন অর্থনীতি জোরদারের কথা বলেছে।
তেলের মূল্য বাড়ার পেছনে সরবরাহ বিঘিœত হওয়ার আশংকাকেও দায়ী করা হচ্ছে। শেল কোম্পানী নাইজেরিয়ার বৃহৎ পাইপলাইনে নাশকতা ও তেল রূপ্তানী সাময়িক বন্ধের ঘোষণা দেয়ার পর এ আশংকা তৈরি হয়। উল্লেখ্য, নাইজেরিয়া আফ্রিকার বৃহৎ তেল উৎপাদনকারী দেশ।
এছাড়া ইউক্রেনের পূর্ব সীমান্তে রাশিয়ার সেনা মোতায়েন নিয়ে যে সংকট তৈরি হয়েছে সে কারণেও তেলের দাম বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: এএফপি
[b]ঢাকা, ২৯ মার্চ (টাইমনিউজবিডি.কম)// টিআই[/b]
আন্তর্জাতিক
বিশ্বে তেলের মূল্য বেড়েছে
শ্রুক্রবার বিশ্বে তেলের মূল্য বেড়েছে। মার্কিন অথনৈতিক সূচকের উর্ধ্বগতি, তেল সরবরাহ বিঘ্ন হওয়ার আশংকাসহ ইউক্রেন সংকট তেলের মূল্য বাড়ার অন্যতম কারণ বলে মনে





