ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক বক্তব্য আন্তর্জাতিক ও জাতিসংঘের নিয়ম-কানুনকে উপেক্ষা করে পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে বাড়াবাড়ি করছে বলে অভিযোগ করেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আজিজ চৌধুরী।

পাকিস্তানের গণমাধ্যম ডনকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত জলিল আব্বাস জিলানি মনে করেন কাশ্মীর নিয়ে ভারতের এসব বক্তব্য তাদের মানসিক দুর্বলাবস্থাকেই প্রকাশ করছে।

পাকিস্তানের এই দুই কর্মকর্তা মনে করেন, ভারতের কোনো অধিকার নেই পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর।

আজিজ চৌধুরী বলেন, উচ্চ পর্যায়ের কোনো ব্যক্তির মুখ থেকে এ ধরনের দায়িত্বহীন বক্তব্য সত্যিই দু:খজনক। তিনি মনে করেন কাশ্মীর ইস্যুতে বাড়াবাড়ি করে ভারত বিশ্ববাসীকে তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের চেষ্টা চালাচ্ছে।

তিনি বলেন, ‘গত ৭৫ দিনে কাশ্মীরে দখলকারী ভারতীয় বাহিনী শতাধিক কাশ্মীরিকে শহীদ করেছে। আহত করেছে হাজার হাজার।’

এমএনজে