মিশরের রাজধানী কায়রোয় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ২১ জন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৬ জন।
রবিবার কায়রো থেকে ৯৫ কিলোমিটার দক্ষিণে বেনি সুয়েফে এ দুর্ঘটনা ঘটে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ‍জানায়, ঘন কুয়াশা ও অতিরিক্ত গতির কারণে বেশ কয়েকটি গাড়ি দুর্ঘটনায় পড়লে রবিবার এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় ওই সড়কে বেশ কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

সড়ক দুর্ঘটনায় প্রতি বছর দেশটিতে অন্তত ১০ হাজার মানুষের প্রাণহানি হয়। যানবাহনের অতিরিক্ত গতি, নাজুক সড়ক ব্যবস্থা ও যানবাহনের যথাযথ রক্ষণাবেক্ষণের কারণে এসব দুর্ঘটনা ঘটে।

এমএম