দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ৯০ শতাংশ বেসামরিক নাগরিক হতাহতের ঘটনায় কলঙ্কিত বিশ্বের ২৪৮টি যুদ্ধের মধ্যে ২০১টি যুদ্ধই বাধিয়েছে আমেরিকা। আমেরিকান জার্নাল অফ পাবলিক হেলথ এই তথ্য জানিয়েছে। এই সাময়িকীর চলতি বছরের জুন সংখ্যায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বিশ্বের ১৫৩টি স্থানে ২৪৮টি যুদ্ধ হয়েছে। ইরাক ও আফগানিস্তানের যুদ্ধসহ বিদেশে এইসব যুদ্ধ শুরু করেছে আমেরিকা এবং দেশটি এইসব অভিযানে সরাসরি সেনা পাঠিয়েছে। এসব যুদ্ধে হতাহতদের শতকরা ৯০ ভাগই হল বেসামরিক নাগরিক। অন্য কথায় এইসব যুদ্ধে প্রতি একজন সেনা হতাহত হওয়ার পাশাপাশি দশ জন বেসামরিক নাগরিক হতাহত হয়েছে। একই প্রতিবেদনে আরো বলা হয়েছে, বিশ্বের মোট সামরিক ব্যয়ের ৪১ শতাংশ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের, এ ক্ষেত্রে দ্বিতীয় স্থানে থাকা চীনের অবদান হচ্ছে ৮ দশমিক দুই শতাংশ এবং রাশিয়ার অংশ হচ্ছে চার দশমিক এক শতাংশ। চতুর্থ অবস্থানে রয়েছে যুগ্মভাবে ব্রিটেন ও ফ্রান্স। এ দুই দেশ বিশ্বের মোট সামরিক ব্যয়ের তিন দশমিক ছয় শতাংশের দায় বহন করছে। আমেরিকার সামরিক ব্যয়ের পরিমাণ হচ্ছে এক ট্রিলিয়ন বা এক লাখ কোটি ডলার। সূত্র: আইআরআইবি [b]ঢাকা, ২২ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ [/b]
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ২০১টি যুদ্ধ বাঁধিয়েছে আমেরিকা
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ৯০ শতাংশ বেসামরিক নাগরিক হতাহতের ঘটনায় কলঙ্কিত বিশ্বের ২৪৮টি যুদ্ধের মধ্যে ২০১টি যুদ্ধই বাধিয়েছে আমেরিকা। আমেরিকান জার্নাল অফ পাবলিক হেলথ এই তথ্য জানিয়েছে।
দ্য গার্ডিয়ান হরমুজ প্রণালিকে ‘আমেরিকার ভূখণ্ড’ মনে করেন ট্রাম্প
হরমুজ প্রণালিকে ‘আমেরিকার ভূখণ্ড’ হিসেবে দেখেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ভারত-আমেরিকা কারও আধিপত্য মেনে নেব না : নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য। এবার আমরা দুটি ভোট দিয়েছি, কিন্তু এখনো গণভোটের রায় বাস্তবায়িত হয়নি। আপনারা যারা প্রথমবার হ্যাঁ ভোট দিয়েছেন, আপনাদের এ বিষয়ে সতর্ক থাকতে হবে। গণঅভ্যুত্থান হয়েছে সীমান্ত সুরক্ষা, স্বাধীন পররাষ্ট্রনীতি ও নদীর পানির ন্যায্য হিস্যার জন্য। আমরা কারোরই আধিপত্য মেনে নেব না—ভারতেরও না, আমেরিকারও না।
হরমুজ প্রণালি আমেরিকার খেলার মাঠ নয়: ইরানি সামরিক বাহিনী
ইরানের সামরিক সদর দপ্তর সতর্ক করেছে যে, সব বাণিজ্যিক জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে যাতায়াতের জন্য ইরানের নির্ধারিত সামুদ্রিক পথ ব্যবহার করতে হবে। অন্যথায় পরিণতি ভোগ করতে হবে। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আমেরিকা-ইরান চুক্তি: মধ্যস্থতা করে বিশ্বজুড়ে প্রশংসিত পাকিস্তান
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তিন মাস ধরে চলা সংঘাতের অবসান, হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্তকরণ এবং ধুঁকতে থাকা বিশ্ব অর্থনীতিতে স্বস্তি ফেরাতে একটি যুগান্তকারী চুক্তি সম্পন্ন হয়েছে। দীর্ঘ প্রতীক্ষিত এ সমঝোতায় পৌঁছানোর ক্ষেত্রে পাকিস্তানের বলিষ্ঠ মধ্যস্থতা সোমবার বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। বিশ্বনেতারা এ ঐতিহাসিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
যেভাবে ধনী হচ্ছেন আমেরিকার অনেক মানুষ
১৯৯৪ সালে গ্রেগ ফ্লিন যখন বিখ্যাত স্ট্যানফোর্ড বিজনেস স্কুল থেকে পড়াশোনা শেষ করেন, তখন আমেরিকায় ‘ডটকম’ বা ইন্টারনেট বিপ্লবের জয়জয়কার। তার সহপাঠীরা সবাই বড় বড় করপোরেট সংস্থায় যোগ দিয়ে রাতারাতি কাগজে-কলমে ‘মিলিয়নিয়ার’ বনে যাচ্ছিলেন। কিন্তু ফ্লিন হাঁটলেন ভিন্ন পথে। এক বন্ধুর রেস্তোরাঁ ব্যবসায় সাহায্য করতে যোগ দিলেন তিনি। এর কয়েক বছর পর আমেরিকার ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থার দারুণ অর্থায়নের সুযোগ কাজে লাগিয়ে ফ্লিন নিজেই আটটি ‘অ্যাপলবিস’ রেস্তোরাঁ কিনে নেন।
















