বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বে ২৪ ঘণ্টায় আরও সাড়ে ৫ হাজার মৃত্যু।

এ নিয়ে আজ শনিবার সকালে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৭৬ হাজারের বেশি। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪০ লাখ। এর মধ্যে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৯৭ হাজারের বেশি।


বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে বিশ্বের ৪০ লাখ ১২ হাজার ৬১০ জন। তাদের মধ্যে বর্তমানে ২৩ লাখ ৫১ হাজার ৩১৫ জন চিকিৎসাধীন এবং ৪৮ হাজার ৬৯৯ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এই রিপোর্ট লেখা পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ২১ হাজার, মৃত্যু ৭৮ হাজার ৬১৫ জনের।

দ্বিতীয় অবস্থানে থাকা স্পেনে আক্রান্ত ২ লাখ ৬০ হাজার। মৃত্যু হয়েছে ২৬ হাজার ২৯৯ জনের। করোনায় বিপর্যস্ত আরেক দেশ ইতালিতে এখন পর্যন্ত আক্রান্ত ২ লাখ ১৭ হাজার। মারা গেছে ৩০ হাজার ২০১ জন।

এদিকে যুক্তরাজ্যেও করোনায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ৩১ হাজার ২৪১ জনের।

ইউরোপের করোনার নতুন হটস্পট হয়েছে রাশিয়া। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮৭ হাজার ছাড়িয়েছে । মারা গেছে ১৭শ' ২৩ জন। দেশটিতে প্রতিনিয়ত লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এছাড়া ফ্রান্সে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭৬ হাজার। মারা গেছে ২৬ হাজার।

তবে জার্মানিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭০ হাজার ছাড়ালেও দেশটি জানিয়েছে তারা করোনা নিয়ন্ত্রণে এনেছে। ইতোমধ্যে দেশটি লকডাউন শিথিল করেছে। এখন পর্যন্ত দেশটিতে করোনায় মারা গেছে ৭ হাজার ৫১০ জন।

এদিকে করোনার আরেক হটস্পট হিসেবে দাঁড়িয়েছে ব্রাজিল। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৬ হাজার। মারা গেছে ১০ হাজারের বেশি মানুষ।

এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ১৩ লাখ ৮৫ হাজার ৮৫ জন সুস্থ হয়ে উঠেছে এবং দুই লাখ ৬৫ হাজার ১১১ জন রোগী মারা গেছে।

গত বছরের ডিসেম্বরের চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে গতকাল শুক্রবার পর্যন্ত মোট ২০৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গতকাল পর্যন্ত দেশে মোট ১৩ হাজার ১৩৪ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত করা হয়।

তবে আশার খবর, বিশ্বের বিভিন্ন দেশে এই ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমছে। ওয়াল্ডওমিটার।

এএস