সঙ্গীদের লাশ উদ্ধার করতে গিয়ে ইউক্রেনের ডনেটস্কে আরো ৬ বিদ্রোহী নিহত হয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করেছেন বিদ্রোহীদের নেতা ডেনিস পুশিলিন। খবর, রয়াটার্স ও আলজাজিরা। খবরে বলা হয়, সম্প্রতি ডনেটস্ক বিমানবন্দর দখল করে নিয়েছিল রাশিয়াপন্থী বিদ্রোহীরা। এরপর গত সোমবার দেশটির সেনাসদস্যরা অভিযান চালিয়ে বিমানবন্দরটির উপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। উভয় পক্ষের গোলাগুলিতে বেশ কয়েকজন বিদ্রোহী নিহত হয়। নিহতদের কয়েকজনের লাশ উদ্ধার করার জন্য শুক্রবার কয়েকজন বিদ্রোহী বিমানবন্দর এলাকায় যায়। কিন্তু তারা লাশ উদ্ধার করতে পারেনি। উল্টো ইউক্রেনের সেনাদের গুলিতে নিজেরাই লাশে পরিণত হয়। [b]ঢাকা, ১ জুন (টাইমনিউজবিডি.কম) // টিআই[/b]