সারা বিশ্বে স্কটল্যান্ডের নিজস্ব সাংস্কৃতিক এবং জাতীয় পরিচিতির জন্য গভীর ভালবাসা রয়েছে। কিন্তু তারপরও, স্কটিশরা যুক্তরাজ্যের সাথে থাকার পক্ষে রায় দিয়েছে জেনে অনেক দেশের সরকার হাফ ছেড়ে বেঁচেছে।

কোন কোন দেশ আশংকা করেছিল, যে স্কটল্যান্ডের গণভোট স্বাধীনতার পক্ষে গেলে, সেটা অন্যান্য দেশের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে উৎসাহ দেবে।

আবার, স্কটল্যান্ডের স্বাধীনতা যুক্তরাজ্যের বাকি অংশকে দুর্বল এবং অন্যমনস্ক করে দেবে ভেবে ব্রিটেনের সহযোগী দেশগুলো বেশ উদ্বিগ্ন ছিল।

ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন: সামনে অনেক জটিল সাংবিধানিক সংস্কারের কাজ।

উদ্বেগের আরেকটি কারণ হচ্ছে, স্কটল্যান্ডকে আরো বেশি স্বায়ত্তশাসন দেওয়ার প্রশ্নে এবং গোটা ব্রিটেনে সাংবিধানিক সংস্কার করতে লন্ডনে সরকার এত ব্যস্ত হয়ে যাবে যে, তার পক্ষে বহির্বিশ্বে কার্যকর ভূমিকা পালন করা সম্ভব নাও হতে পারে।

তিনি বলেন, এই গণভোটের ফলে এমন কিছু বিষয় উঠে এসেছে, যেগুলো নিয়ে সিদ্ধান্ত নিতে নির্বাচনের আগে এবং পরে ব্রিটিশ সরকার ব্যস্ত থাকবে।

ঢাকা, ১৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসআর