পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোয়াত উপত্যকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১০ জন স্কুল শিক্ষার্থী রয়েছে। যাত্রীবাহী বাসটি পাকিস্তানের কেন্দ্রীয় পাঞ্জাব প্রদেশ থেকে যাত্রা করে সোয়াত জেলার কালাম হিল স্টেশনে যাচ্ছিল। মঙ্গলবার সকালে এটি কালাম হিলে পৌঁছার আগেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। সোয়াতের সিনিয়র পুলিশ কর্মকর্তা মেহমুদ আসলাম জানিয়েছেন, এ দুর্ঘটনায় ১০ শিশু ও পাঁচ নারীসহ ১৬ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো সাত যাত্রী।” তিনি আরও জানান, “এই মুহূর্তে আমরা দুর্ঘটনার কারণ সম্পর্কে কিছুই বলতে পারছি না। চলন্ত অবস্থায় গাড়ি চালক ঘুমিয়ে যাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।” স্থানীয় পুলিশ কর্মকর্তা শাকিল খান হতাহতের এ সংখ্যা নিশ্চিত করেছেন। আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান। ভাঙাচোরা গাড়ি ও রাস্তাঘাট এবং বেপরোয়া ড্রাইভিং এর কারণে পাকিস্তানে প্রায়ই সড়ক দুর্ঘটনা হয়। সূত্র: আইআরআইবি [b]ঢাকা, ২৭ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]
পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ১৬
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোয়াত উপত্যকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১০ জন স্কুল শিক্ষার্থী রয়েছে। যাত্রীবাহী বাসটি পাকিস্তানের কেন্দ্রীয় পাঞ্জাব প্রদেশ থেকে যাত্রা করে সোয়াত জেলার কালাম হিল স্টেশনে যাচ্ছিল।
চশমার অভাবে ভুগছেন দুই কোটির বেশি মানুষ
বাংলাদেশে দুই কোটির বেশি মানুষ প্রয়োজনীয় চশমার অভাবে দৃষ্টিজনিত সমস্যায় ভুগছেন। তাদের একটি বড় অংশ চালক। দৃষ্টিশক্তির সমস্যা সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়াতে পারে। তাই নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালকদের নিয়মিত চোখ পরীক্ষা ও প্রয়োজনীয় চশমা ব্যবহারের ওপর গুরুত্ব দিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ ৩ জনের মৃত্যু
গাজীপুরের টঙ্গী ও শ্রীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) ভোরে টঙ্গীতে অজ্ঞাত গাড়ির চাপায় বাবা ও ছেলের মৃত্যু হয়। একই দিন বেলা সাড়ে ১১টার দিকে শ্রীপুর রেলগেট এলাকায় মুরগির খাবারবাহী গাড়ির চাপায় এক পথচারী নিহত হন।
এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাবি শিক্ষার্থীর মৃত্যু
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী চেসি ত্রিপুরা মারা গেছেন। বৃহস্পতিবার রাতে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
১৩ বছরে সড়কে মৃত্যু ১ লাখ ২৫ হাজার
গত ১৩ বছরে ৭২ হাজার ৭৩৬টি সড়ক দুর্ঘটনায় ১ লাখ ২৫ হাজার ৪০৫ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ১ লাখ ৭৬ হাজার ২৪৯ জন।
সাড়ে ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে প্রায় ৮ হাজার শিশুর
দেশে ২০২০ সাল থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত সাড়ে ছয় বছরে সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৯৬৩ শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুদের মধ্যে সবচেয়ে বেশি ৩৭ দশমিক ১৪ শতাংশ মোটরসাইকেলের চালক ও আরোহী ছিল। এ ছাড়া পথচারী হিসেবে ৩৫ দশমিক ৩১ শতাংশ এবং বিভিন্ন যানবাহনের যাত্রী হিসেবে ২৭ দশমিক ৫৩ শতাংশ শিশু প্রাণ হারিয়েছে।
















