তুরস্কের তৃতীয় বৃহত্তম শহরে ইজমির একটি আদালত চত্বরে সন্ত্রাসী হামলা ও গাড়িবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার এ ঘটনায় চারজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন পুলিশ সদস্য, একজন আদালতকর্মী ও বাকি দুজন হামলাকারী।

দেশটির কর্তারা কুর্দি মিলিশিয়াদের দায়ী করেছেন। গত রোববার নববর্ষের রাতে ইস্তাম্বুলে নাইট ক্লাবে জঙ্গি হামলার ঘটনার সপ্তাহ না পেরোতেই তুরস্কের তৃতীয় বৃহত্তম শহর ইজমিরে এ হামলার ঘটনা ঘটল। 

গতকাল ইজমিরে হামলাকারীরা আদালতের প্রধান ফটক দিয়ে একটি গাড়ি চালিয়ে দেয়। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁদের থামানোর চেষ্টা করলে হামলাকারীরা গুলি করতে শুরু করেন। বেধে যায় বন্দুকযুদ্ধ। একপর্যায়ে হামলাকারীরা গাড়িবোমার বিস্ফোরণ ঘটান। সব মিলিয়ে এ ঘটনায় চারজন নিহত ও বেশ কয়েকজন আহত হন।

উপপ্রধানমন্ত্রী ভেসি কাইনাক বলেন, ইজমিরের এইজিয়ান উপকূলে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে মিলিশিয়ারা হয়তো আরও বড় হামলার পরিকল্পনা করেছিল। স্থানীয় গভর্নর জানিয়েছেন, উদ্ধার করা অস্ত্রগুলোর মধ্যে কালাশনিকভ রাইফেল, হাতবোমা এবং রকেটচালিত গ্রেনেড উৎক্ষেপক ছিল। উপপ্রধানমন্ত্রী বলেন, বোঝা গিয়েছিল, তাঁরা বড় পরিকল্পনা নিয়ে অস্ত্রের মজুত গড়েছিল।
ইজমিরের গভর্নর বলেন, হামলার ঘটনার নেপথ্যে কুর্দিশ ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সদস্যরা আছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তুর্কিভাষী মুসলিম সংখ্যাগরিষ্ঠ উইঘুর জাতিগোষ্ঠী তুরস্কের একটি সংখ্যালঘু সম্প্রদায়। চীনের প্রত্যন্ত পশ্চিমাঞ্চল থেকে এই জাতিগোষ্ঠী তুরস্কে পাড়ি জমায়।

নাজিব