জিহাদী সংগঠন ইসলামিক স্টেট (আইএস) শুক্রবার এক ভিডিও বার্তায় ব্রিটিশ ত্রাণকর্মী অ্যালেন হেনিংয়ের হত্যার দায়িত্ব স্বীকার করেছে। এতে অ্যালেনের শিরশ্ছেদের ভিডিও চিত্রটি দেখানো হয়। খবর বিবিসি’র।
ওই ভিডিও চিত্রে মুখোশ পরা এক আইএস যোদ্ধা ও আরো এক মার্কিন জিম্মি পিটার কেসিগকেও দেখানো হয়েছে।
অ্যালেন হেনিং গত ডিসেম্বর সিরিয়ায় শরণার্থীদের ত্রাণ বহনকারী গাড়ির ড্রাইভার ছিলেন। সিরিয়ায় ত্রাণ নিয়ে যাওয়ার সময় তাকে অপহরণ করে ইসলামিক স্টেট যোদ্ধারা।
দুই সন্তানের জনক হেনিংয়ের স্ত্রী গত মাসে তার স্বামীকে মুক্তি দেয়ার জন্য আইএসের কাছে চিঠি দেন। কিন্তু আইএসের পক্ষ থেকে কোন উত্তর পাওয়া যায়নি। প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন হেনিংয়ের পরিবারের প্রতি শোক জ্ঞাপন করেছেন। সূত্র: বিবিসি
এসএমএ





