করোনায় বিশ্বে গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ২১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ৬২ লাখ ১ হাজার ৭৯৬ জনের মৃত্যু হলো।
আজ রোববার (১০ এপ্রিল) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।
ওয়ার্ল্ডোমিটারসের তথ্যমতে, বিশ্ব গত ২৪ ঘণ্টায় আরও ৮ লাখ ১৮ হাজার ২১৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ৪৯ কোটি ৮৫ লাখ ৭০ হাজার ৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে থেকে ৪৪ কোটি ৩ লাখ ৫ হাজার ১৩০ জন সুস্থ হয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৫৭২ জন এবং মারা গেছেন ১৫৫ জন। ভারতে শনাক্ত ৬২৭ জন এবং মৃত্যু ৯ জনের। এ ছাড়া দক্ষিণ কোরিয়ায় ৩৩৮ জনের মৃত্যু, রাশিয়ায় ২৮৮ জন, ব্রাজিলে ৮৮ জন, ইতালিতে ১১২ জন, জার্মানিতে ১০৭ জনের মৃত্যু হয়েছে।
এবিএস





