মিসরে ফুটবল স্টেডিয়ামে সহিংসতার ঘটনায় করা মামলায় ১১ জনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে দেশটির একটি আদালত। মঙ্গলবার দেশটির উপকূলীয় শহর পোর্ট সৈয়দের একটি অপরাধ আদালত ওই রায় দেয়।
এর আগে, একই মামলায় ৭৩ জনের পুনর্বিচার শেষ হয়। মঙ্গলবার আদালত আরও ৪০ জনকে ১৫ বছর করে কারাদণ্ড দেয়। তবে এ রায়ের বিরুদ্ধে আপিল করা যাবে।
প্রসঙ্গত, ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে পোর্ট সৈয়দ শহরের একটি স্টেডিয়ামে দেশটির প্রখ্যাত ক্লাব আল-আহলি ও আল-মাসরির মধ্যে খেলা চলার সময় সহিংসতার ঘটনা ঘটে। এতে ৭০ জন নিহত ও কয়েক শ’ লোক আহত হয়। যা ফুটবল খেলাকে কেন্দ্র করে মিসরের সবচেয়ে ভয়াবহ ঘটনা। এমনকি বিশ্বের সবচেয়ে মর্মান্তিক ঘটনা।
জেআই





