মাওলানা নিজামীর ফাঁসি নিয়ে আবারো কথা বললেন তুরস্কের রাষ্ট্রপতি রেজেব তাইয়েপ এরদোগান। এবার তিনি পশ্চিমা বিশ্বের নেতাদের তীব্র সমালোচনা করেছেন।
এরদোগান গত ১৪ মে তুরস্কের কোজায়েলী শহরে আয়োজিত এক গণসমাবেশে আবারো বাংলাদেশ সরকার কর্তৃক বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির তীব্র প্রতিবাদ জানান।
এ সময় তিনি নিজামীর ফাঁসির পর পশ্চিমা বিশ্বের নীরবতার কড়া সমালোচনা করে বলেন, "কেউ কথা বলছে কি? বলেনি। গনতন্ত্রে বিশ্বাসের দাবিদাররা কোন কথা বলেছে কি? বলেনি। কিন্তু পশ্চিমা বিশ্বে এমন কিছু হলে কেয়ামত ঘটে যেত।"
এরদোগান আরো বলেন "বাংলাদেশের ঘটনায় নিহত ব্যক্তি একজন মুসলমান ও একজন মুসলিম নেতা হওয়ার কারণে সবাই হাসছে এবং সিরিয়ার ঘটনার মতই হাতে তালি দিচ্ছে। তুরস্কে মৃত্যুদণ্ডের মত সাজা না থাকা স্বত্তেও আদালতের সিদ্ধান্তের আলোকে পরিচালিত আমাদের সন্ত্রাস বিরোধী অপারেশনের বিরোধিতা করে ওরা আমাদের মাথা নষ্ট করে দিচ্ছে। অথচ বাংলাদেশেরর এই গুরুত্বপূর্ন ঘটনাটি সবাই দেখেও না দেখার এবং শুনেও না শোনার ভান করছে।"
পশ্চিমা বিশ্বের এমন পক্ষপাতমূলক আচরণকে এরেদাগান বিবেকহীন কাজ হিসেবে উল্লেখ করে বলেন, "এরই নাম হচ্ছে বিবেকহীন অবিচার ও মুনাফেকি।"
৪৩ বছর আগের পুরাতন ঘটনা ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করে বিচার প্রসঙ্গে মুসলিম বিশ্বের প্রভাবশালী এ নেতা সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, "বন্ধুরা, বাংলাদেশর ঘটনাতো আপনারা দেখছেন, তাই না? মতিউর রহমান নিজামীকে ৪৩ বছর পূর্বে (পাকিস্থান থেকে) পৃথক হওয়ার ঘটনার কারণে তার বিরুদ্ধে অভিযোগ এনে তাকে ফাঁসি দেয়া হয়েছে।
বাংলাদেশের রাজনৈতিকদল আয়ামীলীগকে তুরস্কের বামপন্থী দলের সাথে তুলনা করে এরদোগান বলেন, "এখন সেখানে তুরস্কের ঈঐচ (কট্টর সেকুলারিস্ট পার্টি) এর মত একটি দল আছে, যে দলের প্রধান একজন মহিলা। কি লজ্জার বিষয়, মতিউর রহমান নিজামীকে দেয়া প্রদত্ত রায়ের আলোকে তাকে ফাঁসি দিয়ে দিয়েছে।"
বক্তব্যকালে নিজামীর উচ্চ প্রশংসা করে এবং বাংলাদেশ সরকারের এমন আচরণকে জুলুম হিসেবে উল্লেখ করে তুরস্কের রাষ্ট্রপতি বলেন, "মাওলানা নিজামীর বয়স ৭৩ বছর। ৪৫ বছর আগের ঘটনা তার উপর চাপিয়ে দেয়া হয়েছে।তিনি একজন আলেম ও জ্ঞানী এবং একই সময় বিগত মন্ত্রীদের একজন ছিলেন। কি বলতেছি জানেন তো ? অতিরিক্ত কথা বলার দরকার নেই। জালিমদের স্থান জাহান্নামেই হোক।"
উল্লেখ্য বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে মাওলানা নিজামীর রিভিউ আপিল খারিজ করে দেবার পর এবং ফাঁসি কার্যকর করার পর অনুষ্ঠিত সবগুলো পাবলিক ও ঘরোয়া সমাবেশে এরদোগানের বক্তব্যের এক অপরিহার্য বিষয় হয়ে উঠেছে জামায়াত প্রধান মাওলানা নিজামীর ফাঁসি কার্যকরের বিষয়টি।
এমআইএস





