চীন এবার দ্বিতীয় বিমানবাহী রণতরী তৈরির কাজে হাত দিয়েছে। এর মধ্য দিয়ে দেশটির নৌবাহিনীর সক্ষমতা বাড়ানো হচ্ছে বলে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।
নতুন এ বিমানবাহী রণতরী পুরোপুরি চীনা প্রযুক্তিতে তৈরি করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। রাশিয়ার ২৫ বছরের বেশি পুরনো একটি জাহাজকে সংস্কার করে প্রথম বিমানবাহী রণতরী তৈরি করেছিল চীন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইয়াং ইউজিন এ বিষয়ে বলেন, 'প্রথমটির তুলনায় দ্বিতীয় বিমানবাহী রণতরীতে অনেক কিছুর উন্নয়ন ঘটানো হবে।'
দক্ষিণ চীন সাগর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে এবং পূর্ব চীন সাগরের কয়েকটি জন-মানবহীন দ্বীপ নিয়ে জাপানের সঙ্গে দেশটির বিদ্যমান উত্তেজনার মধ্যেই নতুন বিমানবাহী রণতরী তৈরির ঘোষণা দিল বেইজিং।
তথ্য সূত্র-বিবিসি/এমএ





