ভারতে দ্বিতীয়বারের মতো কোন নারী লোকসভার স্পিকার হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন। বিজেপি নেতৃত্বাধীন ১৬তম লোকসভার স্পিকার হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন বিজেপি নেত্রী সুমিত্রা মহারাজ। শুক্রবার লোকসভার স্পিকার হিসেবে আটবারের পার্লামেন্ট সদস্য এবং ঝানু রাজনীতিবিদ সুমিত্রা মহারাজের শপথ নেয়ার কথা রয়েছে। ৭২ বছরের মহারাজ হবেন ভারতের দ্বিতীয় নারী স্পিকার। ১৯৮২ সালে ইন্দোর মিউনিসিপ্যাল কর্পোরেশনের কর্পেরেট হিসেবে কর্মজীবন শুরু করেছিলিন এই নেত্রী। ১৯৮৯ সালে প্রথমবারের মত লোকসভার সদস্য নির্বাচিত হন। এরপর তিনি মোট আটবার এ পদে নির্বাচিত হয়েছিলেন। অটল বিহারি বাজপেয়ি সরকারের আমলে ভারতের ইউনিয়নমন্ত্রী(২০০২-২০০৪) হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। এর আগে নতুন লোকসভার স্পিকার পদে বিজেপির প্রবীণ নেতা এল কে আদভানি এবং মুরলি মোহন জোসির নাম শোনা গিয়েছিল। এদিকে স্পিকারের শপথ নেয়ার আগে বৃহস্পতিবার ও শুক্রবার দু দিন ধরে শপথ নেবেন লোকসভার নির্বাচিত সদস্যরা। বৃহস্পতিবার সবার আগে শপথ নিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর শপথ নেবেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং এল কে আদভানি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া [b]ঢাকা, ০৫ জুন (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]
আন্তর্জাতিক
লোকসভার স্পিকার হচ্ছেন সুমিত্রা মহারাজ
ভারতে দ্বিতীয়বারের মতো কোন নারী লোকসভার স্পিকার হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন। বিজেপি নেতৃত্বাধীন ১৬তম লোকসভার স্পিকার হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন বিজেপি নেত্রী সুমিত্রা মহারাজ।





