এক জরুরি ঘোষণায় ৫০০ আর ১০০০ রুপির সব নোট নিষিদ্ধ ঘোষণা করেছে ভারত। সারা দেশের লোককে এসব নোট ব্যাংকে জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে। খবর বিবিসির।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক ঘোষণায় বলেছেন, কালো টাকার বিস্তার ঠেকাতেই এ পদক্ষেপ। মঙ্গলবার মধ্যরাত থেকেই এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।
ঘোষণায় বলা হয়, আগামী ৩০শে ডিসেম্বরের মধ্যে প্রত্যেককে ৫০০ ও ১০০০ রুপীর সব নোট ব্যাংকে জমা দিতে হবে।
শুধুমাত্র হাসপাতালগুলোতে যে রোগীরা ভর্তি আছেন- তাদের ক্ষেত্রে আগামী তিন দিন এগুলো গ্রহণ করা হবে বলে ঘোষণায় বলা হয়।
এআই





