মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় মাসুদ রানা (২৩) নামে বাংলাদেশী এক যুবক নিহত হয়েছে। আজ বুধবার বাংলাদেশ সময় বেলা ৩ টার দিকে মালয়েশিয়রা কুয়ালালামপুর সেলাঙ্গর এলাকায় এ ঘটনা ঘটে। মাসুদ মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের আর মহল গ্রামের আ. রাজ্জাকের ছেলে।
জানা যায়, দুই বছর আগে মাসুদ রানা মালয়েশিয়ায় কাজ করতে গিয়েছিলেন। আজ তিনি কাজ শেষ করে মোটরসাইকেল যোগে বাসায় ফেরার পথে লড়ির নিচে চাপা পড়ে নিহত হন। নিহতের লাশ কুয়ালালামপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের চাচাত ভাই ফিরোজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জেড





