আমরা বিশ্বের যেকোন বিষয়ে জানতে চাইলেই গুগলের স্মরণাপূর্ণ হোই। আর গুগলের কাছে যা জানতে চাই তাই পাই। এজন্য অনেকেই গুগলকে 'গুগল চাচা'ও বলে থাকে। ঠিক এবার 'most stupid prime minister' লিখে জানতে চাইলে ভারতের প্রধানন্ত্রীর নাম নিয়ে আসছে।
সেই সাথে আসছে আধুনিক সিঙ্গাপুরের জনক প্রয়াত প্রধানমন্ত্রী লু-কুয়ান, মালয়েশিয়ার জনক মাহাথির মোহাম্মদ ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, অস্ট্রেলিয়ার টনি অ্যাবোটের ছবিও।
তালিকায় আছেন গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস, থাইল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী অভিজিৎ ভেজ্জাজিভা, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কি প্রমুখ।
এক মাসে আগে ‘ওয়ার্ল্ড’স টপ টেন ক্রিমিনাল’ লিখে গুগলে সার্চ দিলে, নরেন্দ্র মোদির নাম ও ছবি দেখাচ্ছিল। ওই তালিকায় মাইক্রোসফটের প্রধান ও বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বিল গেইটস, দিল্লির মুখ্যমন্ত্রী অরিবিন্দ কেজরিওয়ালের ছবিও দেখাচ্ছিল গুগল।
সন্ত্রাসী দাউদ ইব্রাহিম, আমেরিকার গ্যাংস্টার আল ক্যাপওয়ানের ছবিও আসছিল। এ নিয়ে হইচই হলে, দুঃখপ্রকাশ করে ক্ষমা চায় গুগল কর্তৃপক্ষ।
তবে গুগল যে ইচ্ছা করেই বা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ সব করছে না সেটা নিশ্চিত। বিষয়টি প্রকাশিত হওয়ার পর গুগলের এক মুখপাত্র সংবাদমাধ্যমকে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছেন।
তবে গতমাসে যখন বিশ্বের শীর্ষ সন্ত্রাসী তালিকায় মোদির নাম আসছিল সেটা নিয়ে বিবৃতি দিয়েছিল এ আইটি জায়ান্ট। বিশেষ ত্রুটির কারণে অনাকাঙ্ক্ষিত ওই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে গুগল।
সূত্র: এনডিটিভি।





