মালয়েশিয়ায় অগ্নিকান্ডে কোতা দামানসারা এলাকার একটি নির্মাধীন ভবনে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। সোমবার স্থানীয় সময় আড়াইটার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বেলা সাড়ে তিনটার দিকে ফায়ারব্রিগেডের কর্মীরা আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষ দর্শী স্থানিয় লোকজনের কাছ থেকে জানা গেছে, ওই ভবনে সহশ্রাধিক বাংলাদেশি প্রবাসী কাজ করেন। তবে এ লিখা পর্যন্ত অগ্নিকান্ডের সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া না গেলেও বাংলাদেশি কর্মীদের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। কি পরিমান ক্ষতি হয়েছে এ রিপোর্ট লিখাপর্যন্ত তা জানা যায়নি।
সেখানে কর্মরত বাংলাদেশি কর্মীরা জানান, কেউ কেউ নতুন পাসপোর্টে ভিসা ষ্ট্যাম্পিং করেছেন । আবার কেউ কেউ বেতনের টাকা রোমে রেখে কাজ করছিলেন, পাসপোর্ট টাকা সবই আগুনে পুড়ে গেছে। এখন কি করবেন ভেবে কুল পাচ্ছেননা তারা।

এ বিষয়ে দূতাবাসের শ্রম কাউন্সেলর মো: সায়েদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আমাদের বাংলাদেশি শ্রমিকদের যে ক্ষতি সাধন হয়েছে। সেটা মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা চলছে । যাদের পাসপোটের ক্ষতি হয়েছে দূতাবাস থেকে দ্রুত তাদের পাসপোর্ট দেয়ার ব্যবস্থা করা হবে।

কি-কারনে অগ্নিকান্ডের ঘটনার সূত্রপাত এ নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ফায়ার ব্রিগেডের চীফ মি: রামলি হারুন।