পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সাথে ইসলামাবাদে এক বৈঠকে ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড (আইএমএফ) ব্যাবস্থাপনা পরিচালক ক্রিস্টিন লেগার্ড বলেন, পাকিস্তান অর্থনৈতিক সংকট থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে।

আজ সোমবার দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কার্যালয় থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এদিকে, বিগত কয়েক বছরের মধ্যে পাকিস্তান সফর করলেন আইএমএফ প্রধান ক্রিস্টিন লেগার্ড, দুই দিনের সফরে এসে দ্বিপাক্ষিক এই বৈঠকে আইএমএফ প্রধান স্বল্প সময়ের মধ্যে দেশটির অর্থনৈতিক সংকট থেকে বেরিয়ে আসতে প্রধানমন্ত্রীর কার্যকরী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

আইএমএফ প্রধান বলেন, দুই বছরের মধ্যে নওয়াজ শরীফ যেভাবে আর্থনৈতিক সমস্যার সমাধান নিশ্চিত করে দেশের অর্থনীতিকে একটি শক্ত অবস্থানে নিয়ে গেছেন তা অবশ্যই প্রশংশনীয়।

এসএম