ভারতে উদ্বোধন করা হয়েছে দেশীয় প্রযুক্তিতে তৈরি সর্ববৃহৎ রণতরী আইএনএস কলকাতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার মুম্বাইয়ে এই রণতরীটির উদ্বোধন করেন। নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে ভারতের ইঞ্জিনিয়ার ও প্রতিরক্ষা বিশেষজ্ঞরা এই যুদ্ধ জাহাজ তৈরি করেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীর হাতে এক হাজার আটশ টনের রণতরীটি তুলে দিলেন ।

১১ বছর ধরে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি হয়েছে এই অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধ জাহাজ। আইএনএস কলকাতা তৈরি হয়েছে অ্যান্টি সাবমেরিন প্রযুক্তিতে। গত মাসেই এই প্রযুক্তি ভারতীয় নৌবাহিনীর হাতে এসেছে।

উদ্বোধন মঞ্চে প্রধানমন্ত্রী মোদি বলেন, "ভারতীয় নৌবাহিনীতে আইএনএস কলকাতা’র অন্তর্ভুক্তি সারা বিশ্বের কাছে ভারতীয় প্রজ্ঞার বার্তা বহন করবে।"
এই রণতরী থেকে ‘ব্রহ্ম’ মিসাইল ব্যবহার করা যাবে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহান। সূত্র: বিএসএস

ঢাকা, ১৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ