[b]লাপাজ:[/b] বলিভিয়ায় ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কারণে মঙ্গলবার প্রেসিডেন্ট ইভো মোরালেস জরুরি অবস্থা ঘোষণা করেছেন। দুর্যোগ কবলিত লোকজনকে সাহায্য করতে এ জরুরি অবস্থা ঘোষণা করা হয়।
দেশটিতে গত পাঁচ মাসের বন্যা, প্রচণ্ড বর্ষণ ও ভূমিধসে ৪১ জনের প্রাণহানি ঘটেছে এবং ২০ হাজার লোক গৃহহীন হয়ে পড়েছে।
শনিবার লাপাজের উত্তরে জনপ্রিয় পর্যটন কেন্দ্র রুরেনবাকে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসে ১০ জনের মৃত্যু হয়েছে।
সরকারের পক্ষ থেকে বর্ষণ সম্পৃক্ত মৃত্যুর এ সংখ্যা প্রকাশ করলেও স্থানীয় সংবাদ মাধ্যম এ মৌসুমে ৪১ জনের মৃত্যুর খবর জানায়।
উল্লেখ্য, বলিভিয়ার পাঁচ মাসের বন্যা গত সেপ্টেম্বর মাসের শেষের দিকে শুরু হয়। সূত্র: এএফপি
ঢাকা, ২৯ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এসএমএ