ইরাকের রাজধানী বাগদাদে রোববার একাধিক গাড়িবোমা ও আত্মঘাতী হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো শতাধিক ব্যক্তি আহত হয়েছে।
দেশটির নিরাপত্তা ও চিকিৎসা সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, কোনো গোষ্ঠী এখন পর্যন্ত এসব হামলার দায় স্বীকার করেনি।
অতীতে এ ধরনের হামলার দায় প্রায়ই ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের নিতে দেখা গেছে। তবে দেশটিতে জাতিগত সংঘাত থেকেও রক্তক্ষয়ী সহিংসতার নজির আছে।
এমকে





