ইসরাইল যদি ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের শর্ত মেনে স্থায়ী যুদ্ধবিরতি না করে তাহলে হামাস আরও উন্নত অস্ত্র ব্যবহার করবে। জার্মানি সফরের সময় এ কথা বলেছেন ইরানের অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান।
জার্মান কর্মকর্তাদেরকে তিনি হামাসের দাবি ও বক্তব্য ঊদ্ধৃত করে বলেছেন, মিশরের দেয়া প্রস্তাবনার আওতায় ইসরাইল যদি হামাসের দাবি না মানে তাহলে এ পরিণতি হতে বাধ্য। গাজায় ইসরাইলি আগ্রাসন অব্যাহত থাকলে এ অঞ্চলের পরিস্থিতি আরও জটিল হবে বলেও তিনি মন্তব্য করেন।
ইরানের এ মন্ত্রী আরো বলেন, গাজায় হামলা করে ইহুদিবাদী ইসরাইল কৌশলগত ভুল করেছে এবং তাদের কাছে হামাসের ক্ষসতা সম্পর্কে ভুল তথ্য ছিল। ইসরাইল প্রমাণ করেছে- গাজা পরিস্থিতি ও হামাসের অস্ত্র এবং সরঞ্জমাদির বিষয়ে তাদের কাছে দুর্বল, ভুল ও অসত্য তথ্য ছিল। আমির আব্দুল্লাহিয়ান জানিয়েছেন, জার্মানি সফরের সময় দেশটির কর্মকর্তাদের সঙ্গে তিনি ইরাক ও সিরিয়া পরিস্থিতি নিয়েও কথা বলেছেন। সূত্র: আইআরআইবি
ঢাকা, ৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ





