নাইজেরিয়ায় একজন মৃত ব্যাক্তির দাফনের সময় জঙ্গি সংগঠনের হামলায় কমপক্ষে ৬৫ জন নিহত হয়েছে। নাইজেরিয়ায় উত্তরপূর্বাঞ্চলে এ ঘটনা ঘটে। দাফনের জন্য একত্রিত হওয়া মানুষগুলোর ওপর এই হামলা চালানো হয়।

প্রাথমিকভাবে এই ঘটনায় সেখানকার শক্তিশালী জঙ্গি সংগঠন 'বোকো হারাম'কে দায়ী করা হচ্ছে। স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন।

সংবাদ মাধ্যমটিতে বলা হয়, শনিবার একজন মৃত ব্যক্তির দাফনের সময় এই হামলা চালানো হয়। ঘটনাটি ঘটে নাইজেরিয়ায় উত্তরপূর্বাঞ্চলের বর্নো প্রদেশের গানজাই জেলায়।

এই বিষয়ে স্থানীয় সরকারের প্রতিনিধি চেয়ারম্যান মুহাম্মদ বুলামা বলেন, হামলার প্রথমেই মারা যায় ২১ জন। তারপর হামলা থেকে বাঁচতে গেলে ফের তাদের ওপর হামলা চালানো হয় তখন মারা যায় ৪৪ জন। এ ঘটনায় আহত আছে আরও প্রায় ১০ জন। যাদের মধ্যে ৮ জনের অবস্থা খুবই গুরুতর।

নাইজেরিয়ায় উত্তরাঞ্চলে গত কয়েকদশকে শক্তিশালী জঙ্গি সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে এই বোকো হারাম জঙ্গি সংগঠনটি। তাদের উদ্দেশ্য হচ্ছে, আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ায় শরিয়া আইন কঠোরভাবে প্রয়োগ করা।

বিগত কয়েকবছরে নাইজেরিয়ায় ভয়ংকর কিছু ঘটনার জন্ম দিয়েছে এই জঙ্গি সংগঠনটি। তারা মসজিদ ও গির্জা উভয় জায়গায় হামলা চালিয়েছে। নারী ও শিশু উভয়কে অপহরণ করে এবং প্রায় সময়ই এই অপহরণের ঘটনা ঘটে।

তাদের এই কর্মকাণ্ডের জন্য গত জানুয়ারি থেকে প্রায় ৩০ হাজার নাইজেরিয়ান দেশ থেকে পালিয়ে গেছে বলে জানায় জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা।

জেড