নিউজিল্যান্ডের পাম করকেরি নামের এক সাবেক এমপি পুরুষ যৌনকর্মীদের জন্য ‘গণিকালয়’ খোলার পরিকল্পনা নিয়েছেন।
তিনি জানিয়েছেন, ‘এটিই হবে বিশ্বের প্রথম গণিকালয়। আমি এমন এক ধরনের গণিকালয় খুলতে চাই, যেখানে পুরুষ যৌনকর্মী নারী গ্রাহকদের সুন্দর সেবা দিতে পারবেন।’
নিউজিল্যান্ডের হেরাল্ড  নামের একটি সংবাদপত্র জানিয়েছে, বিশ্বে এখানেই প্রথম পুরুষ যৌনকর্মীদের একত্র করে গণিকালয় খোলা হবে। পাম ইতিমধ্যে পুরুষ যৌনকর্মীদের গণিকালয় খোলার সরকারি অনুমতি চেয়ে আবেদন করেছেন।
পামের মতে, পুরুষ যদি ইচ্ছানুযায়ী নারী যৌনকর্মীদের কাছে যেতে পারেন, তাহলে একজন নারীও পুরুষ যৌনকর্মীর কাছে যেতে পারবেন।
[b]ঢাকা, ১২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ

[/b]