লড়াইয়ের ময়দানে চিত্রটা অন্যান্য দিনের চেয়ে অনেকটা ভিন্ন। ডোলান্ড ট্রাম্প কোন লড়াই ছাড়া শিরোপা দিয়ে দিবেন। সেই রকম চরিত্রের লোক না তিনি। তাইতো লড়াই চলছে দেখার মতো করে। লড়াইয়ে কে জিতবে সেটা হয়তে কেউ জানে না। কিন্তু মনের মতো প্রার্থীটা যেন জয় লাভ করে তার জন্যতো কিছু করা। আর তা করতেই ১০০৮ টি নারিকেল ফাটাবেন শ্রীলঙ্কায় তামিল হিলালী সমর্থকরা।
সমর্থনের আশায় যেখানে মার্কিন মুলুকে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন হিলারি, সেখানে সুদূর শ্রীলঙ্কায় তাঁর জন্যে নারকেল ফাটিয়ে প্রার্থনা করতে চলেছেন তামিলরা৷যা ঘটতে চলেছে ৮ নভেম্বর জাফনার কন্দস্বামী কোভিল মন্দিরে ৷ সেখানেই ১০০৮টি নারকেল ফাটানো হবে হিলারির জয়ের প্রত্যাশায়৷ এমনটাই জানালেন তামিল ন্যাশনাল অ্যালায়েন্সের সদস্য এমকে শিবাজিলিঙ্গম৷ জ্বালানো হবে ১০০৮টি মোমবাতিও ৷
হিলারি ক্লিন্টন যদি মার্কিন মসনদে বসেন৷ তাতে শ্রীলঙ্কার সংখ্যালঘু তামিল সম্প্রদায় উপকৃত হবে বলে মনে করেন শিবাজিলিঙ্গম৷ ইতিমধ্যেই ওবামা প্রশাসন শ্রীলঙ্কার তামিলদের সাহায্যের জন্য রাষ্ট্রপতি শ্রীসেনার সঙ্গে হাত মিলিয়েছেন৷ যার ফল কিছুটা গত মাসে পেয়েছেন শ্রীলঙ্কার উত্তরভাগে বসবাসকারী তামিলরা৷
বহু বছর ধরে সেনার হাতে থাকা গুরুত্বপূর্ণ কিছু জমি শ্রীলঙ্কা সরকারকে ছাড়তে বলেছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা৷ তাই ডেমোক্র্যাট শাসনকালে এই সাফল্যকে হিলারি ক্লিন্টন আরও এগিয়ে নিয়ে যাবেন বলে আশা করছেন শ্রীলঙ্কার তামিলরা৷
জেড





