কেনিয়াতে একটি পেট্রোল ট্যাংকার বিস্ফোরণে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও অনেকে।
রাজধানী নাইরোবি থেকে ৩১৫ কিলোমিটার উত্তর পশ্চিমে মালাঙ্গা শহরের কাছে এই দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
এদিকে দেশটির পুলিশ প্রশাসন জানিয়েছে , চলন্ত ট্যাংকারটি উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, ট্যাংকার উল্টানোর পর মানুষ সেখান থেকে তেল সংগ্রহ করতে জড়ো হয়েছিল। সে সময়ই এই ভয়াবহ বিস্ফোরণটি ঘটে। তথ্যসূত্র : আল জাজিরা।
এইচএন





