যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের ইলফোর্ড এলাকার সেভেন কিংস মসজিদে রমজানের তারাবির নামাজের সময় গুলির ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
স্কটল্যান্ড ইয়ার্ডের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে তারাবির নামাজের সময় মসজিদের বাইরে এই গুলির ঘটনা ঘটেছে।
এটাকে কোনো ধরনের জঙ্গি হামলা বা কর্মকাণ্ড বলছে না পুলিশ। তাদের ধারণা, কেউ হয়তো পিস্তল থেকে ফাঁকা গুলি করেছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মসজিদটির নিরাপত্তায় কাজ করছে বলেও গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এমআর





