পাকিস্তানের পেশওয়ারের নিকটবর্তী বিমান বাহিনীর একটি ক্যাম্পে হামলা চালিয়েছে ৭-১০ জন অস্ত্রধারীরা। দেশটির সশস্ত্রবাহিনীর মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র জানিয়েছে, বাদাবার ক্যাম্পের আবাসিক এলাকা কেন্দ্র করে এই হামলা চালানো হয়। এখানে বিমান বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা থাকেন। ধারণা করা হয়, তাদেরকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে।
এ সময় উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়েছে। এতে ৫ জন অস্ত্রধারী ও ২ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন।
তেহরিক-ই-তালেবান এই হামলার দায় স্বীকার করেছে।
ঘটনাস্থলে সেনাবাহিনীর আরো সদস্য প্রেরণ করা হয়েছে। তাদের সঙ্গে অস্ত্রধারীদের গোলাগুলি অব্যাহত রয়েছে।
প্রথামকিভাবে সশস্ত্রবাহিনীর জনসংযোগ বিভাগের মহাপরিচালক মেজর জেনারেল অসিম বাজওয়া টুইটার অ্যাকাউন্টে বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্র: আল জাজিরা
জেডআই





