‘টপ টেন ক্রিমিন্যালস’লিস্টে সার্চ করলে ২য় নাম্বারে যার নাম আসছে সে আর কেউ নয় বিশ্বের সবচেয়ে বড় গনতান্ত্রিক দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি। এই চরম অবমাননাকর সার্চ রেজাল্টের জন্য গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ভারতে ওই সংস্থার প্রধানকে নোটিস দিল আদালত।
গুগলে বিশ্বের ‘সেরা ১০ অপরাধী’ বলে সার্চ করলেই অন্য অনেক অপরাধীর সঙ্গে দেখা যাচ্ছে নরেন্দ্র মোদির ছবি। লখনউ জেলা আদালতে আইনজীবী সুশীল কুমার মিশ্রের দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে অতিরিক্ত জেলা জজ মহতাব আহমেদ ওই নোটিস দিয়েছেন। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ৩১ আগস্ট।
অভিযোগকারী জানিয়েছেন, প্রথমে তিনি বিষয়টি গুগল কর্তৃপক্ষের নজরে এনেছিলেন এবং তাদের শুধরে নেয়ার চিঠি দিয়েছিলেন। কিন্তু তাতে কেউ কর্ণপাত করেননি। এমনকি তার চিঠির জবাবও দেননি গুগল কর্তৃপক্ষ। এরপর তিনি পুলিশের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু পুলিশও লিখিত অভিযোগ নিতে অস্বীকার করেছিল।
জেড





