ভারতের রাজধানী দিল্লিতে ফের গণধর্ষণের ঘটনায় ২জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দ এ সংবাদ পাওয়া গেছে।
ধর্ষিত ওই নারীর দাবি,অভিযুক্ত ৩ যুবক তাকে দিল্লির লোধি রোডের একটি ঘরে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে। পরে ওই নারীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ নারঙ্গ এবং হরিয়া নামে ২ অভিযুক্তকে গ্রেপ্তার করে। পলাতক রাজনারায়ণের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
২০১২ সালের ১৬ ডিসেম্বর সন্ধ্যায় নয়াদিল্লিতে একটি বাসে গণধর্ষণের শিকার হন ২৩ বছর বয়সী এক মেডিকেল ছাত্রী।
ধর্ষণের পর ছাত্রী ও তার বন্ধুকে মারধর করে ধর্ষণকারীরা। এরপর চলন্ত বাস থেকে তাদের ছুড়ে ফেলা হয়। ঘটনার দুই সপ্তাহ পর ২৯ ডিসেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেদ হাসপাতালে মারা যান ওই ছাত্রী।
[b]ঢাকা, ৩০ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
আন্তর্জাতিক
দিল্লিতে গণধর্ষণ,গ্রেপ্তার ২
ভারতের রাজধানী দিল্লিতে ফের গণধর্ষণের ঘটনায় ২জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দ এ সংবাদ পাওয়া গেছে





