ভূমধ্যসাগরে একটি জনাকীর্ণ নৌকায় শ্বাসরোধে ৪০ জন অভিবাসী নিহিত হয়েছেন বলে জানিয়েছে ইতালিয়ান নৌবাহিনী।

লিবিয়া থেকে আসা নৌকাটি পাকড়াও করে অনেককে উদ্ধার করা হয়েছে। এখনও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে নৌবাহিনীর সদস্যরা জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেকের নিচে অল্প জায়গায় অনেক মানুষ ঠাসাঠাসি করে থাকায় শ্বাসরোধে তাদের মৃত হয়েছে।

এই বছর ২ লাখ ৫০ হাজার অভিবাসী ইউরোপে পাড়ি জমিয়েছে, তাদের অবস্থা জরুরী সীমাও ছাড়িয়ে গেছে বলে জানিয়েছেন ইউরোপিয়ান কর্মকর্তারা।

ইতালির নৌবাহিনী জানিয়েছে, শুধু মঙ্গলবারই এক হাজার সাতশ জনকে উদ্ধার করা হয়েছে।

জেডআই