আমেরিকাই ইরাকে তৎপর সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সহায়তা দিচ্ছে বলে মনে করেন ইরাকের এক-তৃতীয়াংশ মানুষ। মার্কিন পররাষ্ট্র দফতরের একটি প্রতিবেদনেই এ কথা বলা হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের প্রতি তিনজনের মধ্যে একজন মনে করেন-আমেরিকাই ইরাকে তৎপর সন্ত্রাসী গোষ্ঠীগুলো বিশেষকরে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশকে সহায়তা দিচ্ছে। গত অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত চালানো মতামত জরিপের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।

মতামত জরিপে অংশগ্রহণকারীদের প্রায় ৪০ শতাংশ মনে করেন, ইরাককে অস্থিতিশীল করে দেশটির প্রাকৃতিক সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে আমেরিকা।মার্কিন প্রতিবেদনে আরো বলা হয়েছে,২০১৪ সালের ডিসেম্বরেও ইরাকের ৩৮ শতাংশ মানুষ আমেরিকা সম্পর্কে ইতিবাচক মনোভাব পোষণ করতো। কিন্তু ২০১৫ সালের আগস্টে তা ১৮ শতাংশে নেমে এসেছে।

এসটি