সোমালিয়ার এক খ্যাতনামা রেস্তোঁরাতে অতিথিদের পণবন্দী করে গাড়িবোমা বিস্ফোরণ করা হয়। এই ঘটনায় কমপক্ষে ৯ জন নিহত এবং বহু লোক আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই তরুণ–তরুণী। তারা রেস্তোঁরার পাশের পিৎজা হাউসে ছিলেন। এই ঘটনার দায় নিয়েছে আল–সাহাবাব গোষ্ঠী। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে। 

প্রত্যক্ষদর্শী নুর ইয়াসিন জানান, বন্দুকবাজেরা সেনার পোশাকে ছিল। তারা সব অতিথিদের রেস্তোঁরার ভেতরে ঢুকতে বাধ্য করে। এরপরেই রেস্তোঁরার ভিতরে অনবরত গুলির আওয়াজ শোনা যায়। পরে রেস্তোঁরার প্রবেশ করার মুখে গাড়িবোমা বিস্ফোরণ হয়। সোমালিয়ার পোস ট্রিটস রেস্তোঁরাটি বিস্ফোরণের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হামলাকারীদের মূল লক্ষ্যই ছিল রেস্তোঁরার পাশেই থাকা পিৎসা হাউসটি। হামলা চলাকালীন নিরাপত্তারক্ষীরা পোস ট্রিটস রেস্তোঁরা থেকে সব কর্মীকে বাইরে বার করে আনেন।

সোমালিয়ার এই আল–সাহবাব সোমালিয়ার হাই–প্রোফাইল এলাকা মোগাদিসু এলাকার হোটেল, সেনাবাহিনীর চেকপয়েন্ট এবং প্রেসিডেন্ট ভবনকে তাদের হামলার নিশানা বানাতে চায়। সম্প্রতি নতুন সরকার এই গোষ্ঠীদের বিরুদ্ধে অভিযান শুরু করায় এই অর্তকিত হামলা বলে মনে করছে পুলিশ। বিপদজ্জনক ইসলামিক গোষ্ঠী আল–সাহাবাব ২০১৬ সালে আফ্রিকায় হামলা চালিয়ে হত্যা করে ৪২০০ জনকে। সোমালিয়ার প্রেসিডেন্ট মোহম্মদ আবদুল্লাহ মোহামেদ এই হামলার পরিপ্রেক্ষিত বলেন, ‘‌সোমালিয়ার নতুন সরকার এ ধরনের হামলা কিছুতেই মেনে নেবে না। হামলাকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে তাদের ধ্বংস করতে হবে। এটাই নতুন সরকারের লক্ষ্য।’‌

জারিফ