ইরাকে পুলিশ সদরদপ্তরে বুধবার এক আত্মঘাতী বোমা হামলা এবং পার্শ্ববর্তী বাগদাদের একটি প্রধান চত্বরে গাড়ি বোমা বিস্ফোরণে ১১ জন নিহত ও ২৩ জন আহত হয়েছে।
নিরাপত্তা ও চিকিৎসা কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র।
পুলিশের এক কর্নেল জানান, বাগদাদের পশ্চিমাঞ্চলে এ হামলায় নিহতদের ৬ জন এবং আহতদের ১১ জন পুলিশ সদস্য।
এমএ





