যুক্তরাষ্ট্রের একটি মসজিদের সামনে পবিত্র কোরআন শরীফ পুড়িয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ডিয়ারবর্ন একটি মসজিদের সামনে ঘটনা ঘটে। ডিয়ারবর্ন শহরের প্রেস এন্ড গাইড কর্তৃপক্ষের বরাত দিয়ে শুক্রবার এ খবর জানিয়েছে ওয়ার্ল্ডবুলেটিন।
জানা গেছে, যুক্তরাষ্ট্রের প্রচণ্ড ইসলামবিদ্বেষী বল পরিচিত পাস্তোর টেরি জোন্স শহরটিতে পরিদর্শনে আসবেন। তিনি শহরে ইসলামিক আইনের বিরোধী একটি র্যালি করবেন। তার আগমন উপলক্ষ্যেই কোরআন শরীফ পোড়ানোর এ ঘটনা ঘটলো বলে ধারণা করা হচ্ছে।
শহরের কারবালা ইসলামিক এডুকেশনাল সেন্টার-এর সাথে লাগোয় এ মসজিদটি শিয়া সম্প্রদায়ের। মসজিদটির সামনে অন্তত তিনটি কোরআন শরীফ পোড়ানো হয় বলে জানা গেছে।
মসজিদের ইমাম শেখ হুশাম আল-হুসাইনি কোরআন পোড়ানোর ঘটনাটি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ইসলামবিদ্বেষী জোন্স মসজিদটির সামনেই একটি সভা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু শহর কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় তিনি সিটি হলে সম্মেলন করবেন। সূত্র: ওয়ার্ল্ডবুলেটিন
ঢাকা, ১৩ জুন (টাইমনিউজবিডি.কম) //এমএ





