তিব্বতি ও অন্য নৃতাত্ত্বিক গোষ্ঠীদের বিদেশ ভ্রমণের জন্য পাসপোর্ট পেতে কঠিন নিয়ম করেছে চীন কর্তৃপক্ষ। নিউইয়র্ক ভিত্তিক একটি মানবাধিকার সংগঠন সোমবার এ কথা বলেছে।
নতুন নিয়মে পাসপোর্ট পেতে তিব্বত ও মুসলিম অধ্যুষিত অঞ্চলের নাগরিকদেরকে অন্যদের চেয়ে অনেক বেশি তথ্য দিতে হবে। পাসপোর্টের জন্য তাদেরকে পাঁচ বছর অপেক্ষা করতে হবে, অথবা কোনো ধরনের ব্যাখ্যা ছাড়া তাদের আবেদন বাতিল করে দিতে পারে।
চীন সরকারের বিরুদ্ধে বিক্ষোভকারী নৃগোষ্ঠীদের আরো কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে চীন। তারই অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে তারা।
জেডআই





