শৈশব ট্রমা (মানসিক বা শারীরিক নির্যাতন, অবহেলা বা পিতামাতা হারানোর ইতিহাস), অতিরিক্ত কাজের চাপ, আর্থিক সংকট, জীবনের উল্লেখযোগ্য পরিবর্তন, অসুস্থতা, মাদক ও অ্যালকোহলে আসক্তি এবং সামাজিক বিচ্ছিন্নতা উদ্বেগের জন্য দায়ী হতে পারে।
উদ্বেগ দূর করতে সেভেন লায়ন ইয়ার্ড ওয়েলবিয়িং অ্যান্ড হোলিস্টিক হেলথ ক্লিনিকের মনোবিদ শার্লট আকিনিয়েমি একটি কৌশল আবিষ্কার করেছেন। সেটি হলো ‘৫ ৪ ৩ ২ ১ কৌশল’। যেভাবে এই কৌশল প্রয়োগ করবেন?
এক. প্রথমে চারপাশে তাকাতে হবে, এরপর পাঁচটি জিনিসের নাম বলতে হবে।
দুই. যা আপনি দেখতে পান; এমন চারটি জিনিস যা আপনি স্পর্শ করতে পারেন।
তিন. তিনটি জিনিস যা আপনি শুনতে পারেন।
চার. দুটি জিনিস, আপনি যেটির ঘ্রাণ নিতে পারেন।
পাঁচ. এমন একটি জিনিস, যেটির স্বাদ নিতে পারেন।
মানসিক চাপ ও উদ্বেগ কমাতে এটি খুবই কার্যকর।
এমএম