২০ দলের চলমান অবরোধ ও হরতালে নাশকতার মামলায় বগুড়ায় ইউপি চেয়ারম্যানসহ ৪১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকাল ৩টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এদিকে জেলা বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের ডাকা টানা তিন দিনের সকাল-সন্ধ্যা হরতাল মঙ্গলবার পালন করেন জোটের নেতাকর্মীরা।
জেলা শহরের বিভিন্ন স্থান থেকে গ্রেফতারদের মধ্যে সদর উপজেলার গোকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও একই ইউনিয়নের বিএনপি সভাপতি আব্দুল মোমিন ও এরুলিয়া ইউনিয়ন শিবিরের সভাপতি আবু হুরায়রা আকমল রয়েছেন।
বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান জানান, জেলায় অভিযান চালিয়ে মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত জামায়াত-বিএনপির ৪১ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
কেএইচ





