ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের খোচবাড়ি কুমিল্লাহাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। বুধবার ভোর ৪ টায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন হামিদুল ইসলাম (২৫) ও হারুন অর রশিদ (২০) । তাদের বাড়ি পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার মির্জাপুর পানবা গ্রামে।
ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান দুর্ঘটনায় নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী একটি নাইট কোচ খোচবাড়ি কুমিল্লাহাড়ীতে পিকআপ ভ্যানকে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটি উল্টে যায়। ভ্যানের দুইজন যাত্রী ঘটনাস্থলেই মারা যান এবং ২৫ জন আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করে।
ঢাকা, ৩০ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএ





