টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ ও আমদানি নিষিদ্ধ ঔষধ রাখার দায়ে কলিকাতা, মাদ্রাজ ও এশিয়া হারবালকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার উপজেলার এলেঙ্গা বাস্ট্যান্ডের রাস্তার দুই পাশে অবস্থিত হারবাল চিকিৎসা কেন্দ্রে আর্মড পুলিশ নিয়ে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশ্বজিৎ দেব।
এ অভিযানে মেয়াদ উত্তীর্ণ ও আমদানি নিষিদ্ধ ঔষধ রাখার অপরাধে ফরিদুল ইসলামের মালিকানাধীন কলিকাতা হারবালকে দশ হাজার টাকা ও মাদ্রাজ হারবালে সাত হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এছাড়া এলেঙ্গা বাসস্ট্যান্ডের পূর্ব পাশে অবস্থিত এশিয়া হারবালে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে এবং প্রতিষ্ঠানের নবায়ন না থাকার কারণে সাত হাজার টাকা জরিমান আদায় করা হয়েছে।
এ সময় অন্যান্য হারবাল প্রতিষ্ঠান, আশাপাশের ফলের দোকানদার ও ঔষধ বিক্রেতারা দ্রুত দোকান বন্ধ করে পালিয়ে যান।
জেডআই





