কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে ৬ ঘণ্টা পর যান চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার ভোর থেকে দুপুর ১২টা যান চলাচল বন্ধ থাকে।
জানা গেছে, কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছার বেইলি ব্রিজে মালবাহী একটি ট্রাক আটকে পড়লে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
ফলে ওই মহাসড়কে পাঁচ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। এসময় দেশের দূরপাল্লার ছেড়ে আসা বাসের যাত্রীসহ মালবাহী যানের চালকদের দুর্ভোগ পোহাতে হয়।
কুষ্টিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মুজিবুর রহমান জানান, বৃহস্পতিবার ভোরে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি পাথরবাহী ট্রাক মোড়াগাছার বেইলি ব্রিজে আটকে যায়। ফলে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
ঢাকা, ৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এআর





