বগুড়া সদর উপজেলার পালশা হাজীগাড়ী এলাকায় অভিযান চালিয়ে ১৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ শফিকুল ইসলাম (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

সোমবার বেলা সোয়া ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে ওই শফিকুলকে আটক করে।

আটককৃত মাদক ব্যবসায়ী শহরের চকসূত্রাপুর হাড্ডিপট্টি এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে।

সোমবার বিকাল ৪টার দিকে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় মাদকদ্রব্যের ব্যবসা করে আসছিলেন। তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

এমকে