যশোরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে রাসেল (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ মার্চ) বিকেল ৪টার দিকে সদর উপজেলার রাজারহাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাসেল সদর উপজেলার রামনগর ইউনিয়নের মুড়লি খাঁ পাড়া এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই রাসেলের মৃত্যু হয়। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহত রাসেলের বিরুদ্ধে সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর হত্যাসহ পাঁচ মামলা রয়েছে বলে জানান ওসি।

এম আর