ফেসবুকের আইডি থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় মঞ্জুরুল আলম তোতা নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিনগত গভীর রাতে জয়পুরহাট সদরের পাঁচুর চক গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শুধু প্রধানমন্ত্রীকেই নয় আরো কটূক্তি করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি ও জয়পুরহাট পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাককে।

তোতা জয়পুরহাট শহরের হাউজিং এস্টেট এলাকার মোজাম্মেল হকের ছেলে।


গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, তোতা নিজের ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীসহ ওইসব জনপ্রতিনিধিদের বিরুদ্ধে নানা ধরনের অশ্লিল ছবি ও মানহানিকর ভাষা ব্যবহার করে তাদের সুনাম ক্ষুণ্ন করে আসছিলেন।

এ ব্যাপারে জয়পুরহাট জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজা বাদী হয়ে বুধবার সন্ধ্যায় জয়পুরহাট থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ জেলা সদরের পাঁচুর চক গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

এমএনজে